মৃত্যুর হাতছানি চতুর্দিকে

মৃত্যুর হাতছানি চতুর্দিকে
তবুও গুনাহের পথ বেছে নেই
নমরুদ ফেরাউন জাহেল লাহাব
তারাও তো আজ কেউ বেঁচে নেই।
তবে কেন পাপকে করে আপন
করছো দম্ভ করে জীবন যাপন
হাতছানি মৃত্যর হাতছানি,,,,,,,,,ঐ

বন্ধু স্বজন কত প্রিয় ছোট ভাই
ছিল কাল আজকে কেউ তো নাই।।
ছিল তার কত কিছু রইল পড়ে,,,,,,,,,,,
আজকে তারা মাটির ঘরে
তবে কেন পাপকে করে আপন
করছো দম্ভ করে জীবন যাপন
হাতছানি মৃত্যর হাতছানি,,,,,,,,,ঐ

কত চোখ দেখেছে স্বপ্ন রঙিন
মরবে না ভেবেছিল থাকবে নবীন।।
ভোর ভেবে ছুঁয়ে ছিল রঙের মেলা
ভাবিনি হঠাৎ ডুবে যাবে বেলা
তবে কেন পাপকে করে আপন
করছো দম্ভ করে জীবন যাপন
হাতছানি মৃত্যর হাতছানি,,,,,,,,,ঐ

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা: আবিদ আলী হাসান
সুর : এস এম মঈন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top