বাবা কতদিন দেখিনা তোমায়

ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়

নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো, ও খোকা যখন আমি থাকবো না
কী করবি রে বোকা

এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়

ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়

নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো, ও খোকা যখন আমি থাকবো না
কী করবি রে বোকা

এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
………………………………………………………………………..

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর: প্রিন্স মাহমুদ মূল শিল্পী: জেমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top