ছিঁড়ে গেছে সেই হাত
বাবার আদর,
ফেটে গেছে সেই বুক
স্নেহের চাদর।
পুড়ে গেছে চেহারা
কলিজার টুকরা
নাড়িছেঁড়া ধন…
কী করে থামাই
বলো ক্রন্দন!
কী জবাব দেবো
মাকে এখন!
বাবা আমি ফিরবো না
ডেকে বলে খোকা,
বলতে পারে না বাবা
ভয় নেই রে বোকা।
সন্তান পুড়ে যায়
বাবা চে’ দেখে হায়
নিঠুর মরণ!
কত আর প্রাণ যাবে
পুড়ে, ডুবে বলো,
এ জাতির কপালেতে
এ কোন আঁধার এলো।
দুর্নীতি চারিদিক
ফলাফলে হয় ঠিক
অধঃপতন।
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা:হোসাইন নূর
সুর : মাহমুদ ফয়সাল
