তুমি কত সুন্দর কি করে বুঝাই।।
কোন ভাষা পায় না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে।।
বেকারার প্রজাপতি
গোলাপেরই মুখে
কি করে দোলায় পাখা
বুক ভরা সুখে।।
কোন সুখে এত সুখি বুঝে আসেনা যে
তোমার তুলনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঐ
সাজানো এই পৃথিবীতে
এত মায়া লাগে
এত ভালোবাসা বাসি
কেন মনে জাগে।।
আবার বিরহ ঝরে
আখি ভিজে ভিজে।
তোমার তুলনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঐ
গভীর রজনী ভরা
আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে
হয় দিশেহারা।।
তোমার প্রেমের ভার
আর সহে না যে।
তোমার তুলনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঐ
কথা: জাকির আবু জাফর সুর: লিটন হাফিজ চৈাধুরী
