অবশেষে মুক্তি পেলো খাঁচার পাখি।
মৃত্যুর দুয়ার খুলে
অনন্ত উদ্যানে
উড়ে উড়ে চলে গেল মুখে টেনে মুচকি হাসি।
সেই খাঁচার পাখি।
আবার কি গাইবে গান
মন ছুঁয়ে যাওয়া সুরেলা তানে!
এদিকে এই বনানীতে
তুলছে কুজন চেনা সেই সুরে
গাছে গাছে ডালে ডালে
সমগ্ৰ ব-দ্বীপ জুড়ে-(কী দারুণ) ডাকাডাকি …
সেই খাঁচার পাখি।
অবশেষে মুক্তি পেলো খাঁচার পাখি।
মৃত্যুর দুয়ার খুলে
অনন্ত উদ্যানে
উড়ে উড়ে চলে গেল মুখে টেনে মুচকি হাসি
সেই খাঁচার পাখি।
হাজার পাখির ভীড়ে / মিশে গেল সে /
অনিন্দ্য উদ্যানে
যেখানে /বয়ে চলে / অনিবার এক ঝরনাধারা
আহা কী যে মন ভেজে
আনন্দ জোয়ারে সে দুলছে নাকি/ দুলছে নাকি…
সেই খাঁচার পাখি
অবশেষে মুক্তি পেলো খাঁচার পাখি।
মৃত্যুর দুয়ার খুলে
অনন্ত উদ্যানে
উড়ে উড়ে চলে গেল ঠোঁটে মেখে মুচকি হাসি।
সেই খাঁচার পাখি।
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুর: নাছির মাহমুদ
