নামাজ

নামাজ | নুরুজ্জামান শাহ্

নামাজের মতো নেই কোনো ইবাদাত
নামাজ রবের কাছে প্রিয় সব থেকে
নামাজীর তরে তাঁর শুভ সওগাত
এ নামাজ নেবে তাকে জান্নাতে ডেকে ||

“মা-ছালাকাকুম ফী ছাক্বর
ক্ব-লু লাম নাকু মিনাল মুছল্লীন ||

নামাজ আদায় করো দিও নাকো ছেড়ে
এ নামাজ ছাড়ো যদি যাবে তুমি হেরে
ইচ্ছে করেই যারা ছাড়লো নামাজ
কুফরির পাপে তার পথ যাবে বেঁকে ||

যতোদিন বেঁচে আছো পড়ে যাও সালাহ
এ সালাত এনে দেবে বিজয়ের মালা
নামাজ নিয়েই হবে প্রথম সওয়াল
থেকে গেলে পথ নেই অবিরাম জ্বালা !

নিজে হও রুকুকারী -যেও নাকো ভুলে
মন্দেরা ঝরে যায় সিজদার ফুলে
পবিত্র কোরানের পাতা খুলে দেখো
নামাজ বদলে দেবে খোদ তোমাকেই ||

রবকে অধিক কাছে সিজদায় পাবে
ভাসিয়ে চোখের নদী যতো পারো চাবে
মুমিনের তবে হলো নামাজ মিরাজ
সাড়া দাও বেলালের যেই যাবে হেঁকে ||

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top