পৃথিবীর দিন হয়ে গেলো শেষ
ক দিন আর বাঁচি কে জানে?
মালাকুল মউত ডাকে প্রতিদিন
ভয় লাগে খুব এ প্রাণে।
ভয় লাগে ভয় কবরের আজাব
পারবোনা পারবোনা সহিতে
ভয় লাগে ভয় কবরে একা
পারবোনা পারবোনা থাকিতে||
আমি গোনাহগার-গোনাহ বেশুমার
রয়েছি তোমা থেকে দূরে
মরণের পর-মাটির কবর
জানিনা আমাকে কি করে!(২বার)
হুশিয়ার হও, কবর আমাকে
প্রতিদিন বলে কানে কানে||ঐ
আমি যেনো-আটকে না যাই
মুনকার নাকিরের সুওয়ালে
আমার কবরে দিও-মায়াবী আলো
জান্নাতী বিছানা বিছায়ে!(২বার)
পরম সুখে, ঘুমাবো আমি
ফিরদউসের ঘ্রাণে ঘ্রাণে||ঐ
শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুরঃ ইসহাক আলমগীর
