আসবে বিজয়

জীবনের পথে হয় নানান খেলা
কেউ জিতে কেউবা হারে
হেরে যাওয়া মানেই নয় সব শেষ
জেতার জন্য চলা নতুন করে
আসুক বাঁধা,আসুক বিপদ
তাই বলে থেমে যাওয়া নয়
জয় পরাজয়
বড় কথা নয়
এগিয়ে যাওয়াই হলো আসল বিজয়।।

তোমারই বন্ধুর এগিয়ে যাওয়া
কষ্টে তোমার যেন বুক ফাটে না
তোমার পথেই তুমি এগিয়ে চলো
বন্ধুর পথে যেন কাঁটা ফেলো না
যদি পার পাশে দাঁড়াও,বন্ধু যখন অসহায়
আসুক বাঁধা……………….।।

একবার হেরেছো হারবেনা আর
সংকল্পটা যেন তেমনি হয়
বাঁধার পাহাড় গূলো যাও মাড়িয়ে
সঠিক পথে হোক সূর্য উদয়……

ভালো কাজে হোক এগিয়ে চলা
অসৎ পথে নয় প্রতিযোগিতা
প্রতিটি কথাই হোক সত্য বলা
সবাই যেন পায় সহযোগিতা
তবে তুমি যাবেই জিতে,জিতবে সবার হৃদয়
আসুক বাঁধা…………………..।।

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা:কে.এম.মুনীর হোসাইন
সুর : এসএম মঈন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top