বিজয়ের শুভ্র পতাকা

বিজয়ের শুভ্র পতাকা আজ নাও হাতে তুলে
লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে
………….

পবিত্র কুরআনের সত্য বানী কন্ঠে তোলো বারেবার
সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার
আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালেমা তলে
…………

মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরেনা
জীবন যাবে যাক ঈমানকে ত্যাগ করে এক পা-ও নড়েনা।
তুমি মুসলিম তোলো তাকবির ঐ ঈমানী শক্তি-বলে
…………

সিংহের হুংকারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবির,
ইসলাম বিদ্বেষী নাস্তিক-কাফেরের উঁচু হবে না কভু শির
ঐ কালিমার পতাকা উউড্ডীন করো ঐক্যের ছায়াতলে
…….

শিল্পী: গাজী আনাস রাওশান
কথা ও সুরঃ শরীফ মাহমুদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top