ঘুম থেকে মা ডেকে দিও
ঘুম থেকে মা ডেকে দিও
ফজরের আগে
যেন আমার মুখের আল্লাহ নামে
ফুল পাখিরা জাগে।।
নামাজ শেষে দুহাত তুলে
করবো মোনাজাত।।
খোদার রহম ঝরে যেনো
সারা দিবস রাত
সব শিশুরাই থাকে যেন
পরম সোহাগে
যেন আমার মুখের আল্লাহ নামে
ফুল পাখিরা জাগে।।ঐ
রোজ সকালে কুরআন পড়ে
যার শুরু হয় দিন
তুমি তো মা বলতে সে যে
তুলনা বিহীন
খোদার কাছে থাকবে সেজে
কোমল ফুলের বাগে
যেন আমার মুখের আল্লাহ নামে
ফুল পাখিরা জাগে।।ঐ
Singer: Gazi Shabab Bin Anas
Lyric & Tune: Safiq Adnan
