আমি ছোট্ট হয়ে রাখছি রোজা

আহালান সাহালান মাহে রমাদন (২)

আমি ছোট্ট হয়ে রাখছি রোজা
তোমরা কেন রাখো না ভাই
তোমরা কেন রাখো না (২)

মুসলিম হয়ে আল্লাহ্‌ তায়ালার
হুকুম কেন মানো না
আল্লাহ্‌ তায়ালার দেওয়া বিধান
তোমরা কেনো মানো না (২)

আমি ছোট্ট হয়ে রাখছি রোজা
তোমরা কেন রাখো না ভাই
তোমরা কেন রাখো না

কুতিবা আলাইকুমুস-সিয়াম (২)
আজ হতে সেহরি খেয়ে
হবেই রোজাদার
রব নিজেই দেবে রোজ হাশরে
রোজার পুরষ্কার (২)
মাগফেরাতের মাস রমাদন
তোমরা কি তা জানো না

আমি ছোট্ট হয়ে রাখছি রোজা
তোমরা কেন রাখো না ভাই
তোমরা কেন রাখো না(২)

কুতিবা আলাইকুমুস-সিয়াম (২)
অসহায়ের সহায় হয়ে
করবে যাকাত দান
আর পড়বে কোরআন রাখবে মনে
তোমারা মুসলমান (২)
গুনাহ মাফের সুযোগ পেয়ে
তোমারা কেনো কাঁদো না

আমি ছোট্ট হয়ে রাখছি রোজা
তোমরা কেন রাখো না ভাই
তোমরা কেন রাখো না(২)
কুতিবা আলাইকুমুস-সিয়াম (২)

Singer: Gazi Shabab Bin Anas
Lyric: Abdul Kadir Hawlader
Tune : SM Moin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top