আমি রাখবো রোজা
মাগো ডেকে নিও
ফজর হওয়ার আগে।।
আমি হবো প্রিয়
খোদার কাছে
হবো ফুল বেহেস্তী বাগ।।
মাগো করবো সেহেরী তোমার সাথে
করতে সিয়াম সাধনা
আমি ছোট বলে কষ্ট হবে
এসব নিয়ে ভেবোনা।।
আমি হবো শ্রীয় মুমিন বলে
মনে এই বাসনা জাগে।।
মাগো করবে তেলাওয়াত কোরান তুমি
তোমার পাশে বসে শুনবো আমি
এক এ সত্তর পাবো আমল নামায়
খোদার কাছে হবো দামি।।
ইফতারীতে তারাবীতে
হবো খোদার প্রেমে অনুরাগী।।
