Lyrics:
দাদুর ভাষার গল্প,,,,,,,৪
বাংলা ভাষার গল্প বলো দাদু
বলো বাহান্নর কথা
যা ইতিহাসে গাথা
বলো একবার শুধু।ঐ
রাষ্ট্রভাষা উর্দু হবে
এই খবর হলো জারি
মুখের ভাষা কাইড়া নিবে
কেমনে সইতে পারি।।
ফেব্রুয়ারির ২১ তারিখ
কি হয়েছিল দাদু?
বল একবার শুধু।ঐ
সালাম বরকত রফিক
আর জব্বার সহ মিলে
আন্দোলনের ডাকে সবাই
এলেন মিছিলে।।
রাষ্ট্রভাষা বাংলা চেয়ে
করলো প্রতিবাদ
পাক হানাদার করল গুলি
লাল হলো রাজপথ।।
সালাম রফিক হল শহীদ।।
বরকত জব্বার দাদু
বলো একবার শুধু।ঐ
……………………………………….
Singer : Aqsa Shabab Elius Hossain Dadu & Heaven Tune Child Division
Lyric & Tune: Elius Hossain Dadu
