মিথ্যা কথা

মিথ্যা কথা

কথাঃ আবু সালমান মুঃ আম্মার
সুরঃ মঈনুল ইসলাম

[][]
মিথ্যা কথা মিথ্যা আশা
মিথ্যা কোন ভরসা –
যাও এড়িয়ে নয়তো শুধু
আসবে আঁধার বরষা ।
আসুক বাধা রেখো তবু
দীপ্ত ঈমান সাহসের ।

[][]
আমানতের নয় খেয়ানত
আস্থা রেখো সকলের,
কথায় কাজে রেখো যে মিল
দুরে থেকো নকলের ।
তবেই তুমি খুঁজে পাবে
সুখের পরশ জীবনের ।

[][]
সাধ্য যেটুক তারচে বেশি
বোঝা বহন কভু নয়,
সত্য চেপে মিথ্যা বলা
ক্ষণিকের-ই অভিনয় ।
সত্য পথে থাকলে অনড়
বাড়বে জ্যোতি ঈমানের ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top