ভাইয়া এসো পড়তে বসি

লিরিক-
ভাইয়া এসো পড়তে বসি শিখবো সকল ভালো
পণ করি আজ হাতটা বাড়াও জ্বালবো জ্ঞানের আলো।

সুস্থ সমাজ গড়তে আপু জ্ঞানের প্রয়োজন
চেয়ে দেখো এই সমাজে অজ্ঞতা ভীষণ।
সকল ভালোর সবক নেবো দূর করতে কালো। ঐ

ঐ যে দেখো ছোট্ট শিশু খেলছে পথের ধারে
টাকার অভাব ওদের থেকে শিক্ষা নিলো কেড়ে।

ভাইয়া এসো পথের ধারেই ওদের শেখাই কিছু
স্বপ্ন বুনতে শিখুক ওরা অজ্ঞতা ঝেড়ে পিছু।
মোদের ছোঁয়ায় দেখবে ওরা কেমন বদলালো। ঐ

*জ্ঞানের আলো জ্বালতে হবে দেশে ও দেশান্তর
তাহার শুরু হোকনা যতই অল্প পরিসর।

আল্লাহ যদি পূর্ণ করেন সকল শূন্যতা মোদের কাজে স্বপ্ন সবার পাবেই পূর্ণতা।
স্বপ্ন তুলির রঙ আঁচড়ে জ্বালবো জ্ঞানের আলো। ঐ

Singer : Aqsa Binte Anas & Shabab Bin Anas
Lyric : Tahmid H Tamim
Tune : SM Moin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top