আমি রাতের আঁধার দেখেছি
আমি দিনের প্রহর দেখেছি।।
দেখেছি ফুল ও ফল
শান্ত দীঘির জল।।
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে।।।
ইয়া রাহিম ইয়া কারিম
ইয়া রাহিম রহমান।।
দেখেছি আকাশের নীল
চাঁদ আর তারকার মিল।।
দেখেছি মেঘের ভেলা
পাখ পাখালির খেলা।।
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে।ঐ
আল্লাহু,,,,,,,,,,আল্লাহ।।।।
দেখেছি ফাগুনের রং
তোমার সৃষ্টি অনুপম।।
দেখেছি মেঘের ভেলা
পাক পাখালির খেলা
দেখি নাই শুধু তোমাকে
আমার এই পোড়া চোখে।।ঐ
Singer: Kutub Uddin
Lyric & Tune: Delawar HJ
