)প্রিয় বাবা
গীতিকার ও সুরকার: রায়হান সিদ্দিকি
শিল্পী: কুতুবুদ্দিন কায়েস
গভীর রজনীতে স্বপ্নের সাজতে
বসে তুমি ডাকছো আমায়
ব্যাকুল হয়ে হৃদয় তোমার স্মরণে রয়
সারাক্ষণ পরে মনে শুধু তোমায় আমার
ও আমার প্রিয় বাবা এ ধরায় আমি একা
শুধু নেই তুমি বাবা এই ধরায় আমি একা
নির্ঘুম চোখে আজ ঘুম আসেনা
আখি বেয়ে ঝরে পড়ে অশ্রুকণা
তোমার স্মৃতি ভাসে
আমার এই মন আকাশে
পাই না কোথাও খুঁজে সান্তনা
ও আমার প্রিয় বাবা ধরায় আমি একা
বুকেরই মাঝে শুধু বিরহ যাতনা
তোমাকে ছাড়া আমি কিছু ভাবিনা না
কাটে না প্রহর আমার তব ভেবে হায়
তুমি ছাড়া আমি বড় অসহায় ও আমার প্রিয় বাবা
এ ধরায় আমি একা
