কি দিয়ে করবো শুরু
ও দাদু তুমিই বলো
পড়াতে বয়না যে মন
আমাদের কিযে হলো
বল বল ও দাদু
আমাদের কি উপায় বল।
বিসমিল্লাহ বল বল
বিসমিল্লাহ বল বল
বিসমিল্লাহ দিয়ে শুরু
ভালো কাজ করতে হয়
ওই কাজে আল্লাহ তায়ালা
করে দেন বরকতময়।।
তাই সকাল সাজে
নামটি লও ভালো কাজে
যেই নামের পরশেতে
চন্দ্র সূর্য বিলায় আলো
বিসমিল্লাহ বল বল
বিসমিল্লাহ বল বল
আল্লাহ নাম নিলে মুখে
আল্লাহ তো খুশি হয়
আল্লাহ পাক খুশি হলে
থাকে না কোন ভয়।।
তোমার প্রতিটি কাজে
চাও যদি রহমত
বিসমিল্লাহ মুখে নিও
এটা যে নিয়ামত।।
আমার প্রতিটি কাজে
চাই আল্লাহর রহমত
বিসমিল্লাগ মুখে নেব
এটা যে নেয়ামত।।
বিসমিল্লাহ আনে সুফল
নেই তো এর মাঝে বিফল
যেই নামে এত সুধা
অন্য কোথা পাবে বল।
বিসমিল্লাহ বল বল
বিসমিল্লাহ বল বল। ঐ
………………………………
Singer : Elius Hossain & Kids Heaven Team
Lyric & Tune : Elius Hossain
