বল বল দাদু, ও দাদু ভাই কি করিলে হৃদয় মাঝে

বল বল দাদু, ও দাদু ভাই
কি করিলে হৃদয় মাঝে
শান্তি পাওয়া যায়?
আরো বলো তুমি
চাইগো দিশা আমি
কি করিলে ভুলগুলো সব
ধুয়ে ফেলা যায়
মুছে ফেলা যায়!!!

ওজু করে আদায় করো
সবাই মিলে নামাজ
আল্লাহ তাআলা খুশি হয়ে
ভরবে আলোয় সমাজ

ওওওওও লা লা লা (নাতীদের)

ওজু করে করবো আদায়
সবাই মিলে নামাজ
আল্লাহ তাআলা খুশি হয়ে
ভরবে আলোয় সমাজ
সময় মতো পড়লে নামাজ
ভুলগুলো মাফ হয়।।

জান্নাতেরই চাবিকাঠি
পাঁচ ওয়াক্ত নামাজ
নামাজ বিনে জ্বলতে হবে
ঐ কবরের মাঝ।

জামায়াতে পড়লে নামাজ
হয় ভেদাভেদ দূর
মন্দ কাজে আসবে বাঁধা
কবর হবে নূর।

ওওওওও লা লা লা (নাতীদের)

জামায়াতে পড়লে নামাজ
হয় ভেদাভেদ দূর
মন্দ কাজে আসবে বাঁধা
কবর হবে নূর।
নামাজ করো বন্ধু সেরা
থাকবে নাকো ভয়।।

কথা ও সুর: ইলিয়াস হোসাইন
………………………………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top