বলো বলো ওগো দাদু
প্রিয়নবীজীর গল্প
কেমন ছিল নবীর দয়া
বলো কেমন ছিলো মায়া
শোনাও অল্প-অল্প
প্রিয় নবীজীর গল্প।ঐ
তায়েফ বাসির নির্যাতনে
বেহুশ হলেন নবী
তাদের ক্ষমার জন্য আবার
কাদলেন ধ্যানের ছবি
রক্তে ভেজালো নবীজীর জামা
তবুও তাদের করলেন ক্ষমা।।
এমন দয়ার নবীর গল্প
নয়তো কভু কল্প।
সত্য নবীজীর গল্প।ঐ
চলার পথে কাটা বিছিয়ে
রাখতো দুষ্টু বুড়ি
কষ্ট পেয়েও দয়ার নবী
দিতেন ক্ষমা করি।।
একদিন বুড়ির অসুখ হলো
প্রিয় নবীজী খবর পেলো
ঔষধ আনলেন সেবা করলেন
নয়তো মিথ্যে গল্প।
সত্য নবিজীর গল্প।ঐ
………………………………….
