বলো ইয়া মাওলা, ইয়া রসুল আল্লাহ
বলো ইয়া মাওলা,ইয়া হাবিবাল্লাহ।।
সারা জাহান হলো রঙিন
তোমারি আগমনে
পাপের পাহাড় ভেঙে গেল
শান্তি এলো ভুবনে।।
তুমি রহমতওয়ালা
তুমি বরকত ওয়ালা।।
তুমি আমার প্রিয় সাল্লি আলা।
বলো ইয়া মাওলা ইয়া রাসুল্লাহ,,,,,,,ঐ
তুমি আছো ও প্রিয় নবী
আমার মনের আঙ্গিনায়
ভালোবেসে যাবো আমি
সারাটি জীবন তোমায়।।
তুমি কামলিওয়ালা
তুমি কাউসারওয়ালা
তুমি আমার প্রিয় সাল্লে আলা।
বলো ইয়া মাওলা ইয়া রাসুল্লাহ,,,,,ঐ
হৃদয় মাঝে কত স্বপ্ন বুনি
দেখব বলে তোমায়
দিও দেখা ও প্রিয় নবী
মরণের আগে আমায়।।
তোমার পথে চলা
এমন হয় উতলা।।
তুমি আমার প্রিয় সাল্লি আলা।
বল ঈয়া মাওলা ইয়া রাসূলাল্লাহ।,,,,,ঐ
Singer:
Hasan Mohsin II Faysal Sadi
II Hasan Mahmud II Yeasin Sani
Lyric & Tune: Faysal Sadi
