মনের পশুটাকে কুরবানী দাও |

মনের পশুরটাকে কোরবানী দাও
প্রভুর রহম যদি পেতে চাও,
লৌকিকতা সব করে পরিহার
বনের পশুটাকে কোরবানী দাও।
ইসমাঈলের মত ঈমান নিয়ে,
গেয়ে উঠি আজ সবে গীত।
ঈদ মোবারাক ঈদ মোবারাক
ঈদ মোবারাক ঈদ।

ভালোবাসা আর সম্প্রীতিতে
নেই ভেদাভেদ কারো মাঝে,
বিভেদ ভুলে গিয়ে এক কাতারে
ধনী গরীব সব একই সাজে।
অরুন হেসে বলে ঈদ গাঁহে যাও
ভুলে সবে অভিমান জিদ।
ঈদ মোবারাক ঈদ মোবারাক
ঈদ মোবারাক ঈদ।

ঈদ আসে মোমিনের পাপ মুছে দিতে
মনের কালিমা দূর করে নিতে,
ঈদের মত হোক সারাটি বছর
সাম্যে প্রীতি আর সুর সঙ্গীতে।
মহা খুশির দিনে শপথ করে
গড়বো তুলি সাম্যের ভীত।
ঈদ মোবারাক ঈদ মোবারাক
ঈদ মোবারাক ঈদ

Lyric & Tune: Fakhrul Islam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top