তুমি মরুর বুকে সুবাসিত একটি রঙিন ফুল
তুমি অন্ধকারের আলো
তোমায় বাসতো সবে ভালো
তুমি অসহায় গরীবের সাথী
নেই যে তোমার তুল,
ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ রাসুল।।
তুমি এলে ভুবন মাঝে
হয়ে নূরের নবী
তুমি পথ হারাদের আলোর দিশা
তুমি ধ্যানের ছবি
তোমার পরশেতে সবাই
দুঃখ ভুলে গেল।।
তুমি সাইয়্যেদুল মুরসালীন তুমি আলম কূল
তুমি বিশ্বমাঝে শ্রেষ্ঠ নেতা
নেই যে তোমার তুল
তোমার আগমনে ধরা
শান্তি খুঁজে পেল।।
তুমি শাফায়াতের নবী
তুমি সবার সেরা
তুমি উম্মতের লাগিয়া ছিলে
হয়ে পাগলপারা
তোমার আলোয় বিশ্ব নিখিল
আলোকিত হলো।।
