কবর
সন্ধ্যা যখন নামবে ভবে
থাকবে না কোন আলো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।
তোমায় রেখে যে যার মত
সবাই যাবে চলে
একলা তুমি থাকবে যেথা
তাকেই কবর বলে
জানবে না কেউ আছো কেমন
খারাপ নাকি ভালো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।ঐ
জ্ঞান গরিমা ক্ষমতার ওই
সুউচ্চ মাসনদ
পোকামাকড় সবটা খাবে
থাকবেনা রসাদ
তোমার সাথে থাকবে শুধু
সাদা রঙের কাফন
শূন্য হাতে মাটির ঘরে
তোমায় দেবে দাফন।।
জানবে না কেউ আছো কেমন
খারাপ নাকি ভালো
জীবন প্রদীপ নিভে গেলে
নামবে কঠিন কালো।।ঐ
……………………………………..
Singer : Ibtisum Abrar
Lyric & Tune : Sharif Mahmud
