বরকতের মা কান্দে

♪ Lyrics:
কথা ও সুর : চৌধুরী গোলাম মাওলা

কাঁন্দে রে,
ওরে বরকতের মা কাঁন্দে
বরকত মরলো বাংলার লাইগা
বাঙলা ভাষা আইজো রইলো
পইড়া কোন্ বা ফান্দে-
ওরে বরকতের মা কাঁন্দে…

হাসতো মায়ের মুখের পাশেই সুখের বাংলাদেশও
স্বালংকরা বর্ণমালা
অ-আ- ক-খ-ঙ
ছোট্টবেলায় দু:খীনি মা শেখালো পরম যতনে-
ওরে রফিকের মা কাঁন্দে …

ম-তে মা আর দ-তে দেশ ,
দেশকে ভলোবেসে
ব-তে বাংলা, র-তে রক্ত
প্রাণ দিয়েছে হেসে
রক্তে কেনা বাঙলা ভাষার মান
পারি নি ধরে রাখতে-
ওরে সালামের মা কাঁন্দে …

যখন আমি একটু বড়
ইস্কুলে যাই ভোরে
প্রভাতফেরির গান গেয়ে যে
উঠতো এ বুক ভরে
আমার ভাষা কেনো কুপোকাত
হিন্দী-ইংলিশ তান্ডবে,
ওরে জব্বারের মা কাঁন্দে …

রেডিও-টিভি-নেট
বিনোদন
প্রমিত বাংলা নাই
উচ্চশিক্ষার দোহাই দিয়ে
বাংলা হটানো চাই
বিশ্ব মাতৃভাষা দিবস-
নামের তকমা-ই ভান্ডে
ওরে বরকতের মা কাঁন্দে …

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top