বাবা শুধু বাবা নয়

বাবা শুধু বাবা নয় এক সৈনিক
খেটে যায় আজীবন সেতো দৈনিক,
সংগ্রামী সে যে সংগ্রামী
খুব দামী সে যে খুব দামী।

থেমে যায় সবে তবু সেতো থামে না
ঘেমে যায় দেহ তার সেতো ঘামে না !!
বাবা তুমি আমার দু’চোখে দেখা
পৃথিবীর সেরা মানব…….

বেতিব্যাস্ত খুবই মানুষ তিনি
আজীবন বেহিসেবে খাটেন যিনি,
সংসার সন্তান নিয়ে যে জীবন
সংগ্রাম করে যার যায় আজীবন।

হেরে যেতে পারে সবে সেতো হারে না
ছেড়ে যেতে পারে সবে সেতো ছাড়ে না !!
বাবা তুমি আমার দু’চোখে দেখা
পৃথিবীর সেরা মানব……..

পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু
লড়ে যায় শত হাল ছাড়েনা কবু,
একটুও নেই যার শ্রমের মায়া
বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া।

প্রতিদান চায় সবে সেতো চায় না
যতটুকু পায় সবে সেতো পায় না !!
বাবা তুমি আমার দু’চোখে দেখা
পৃথিবীর সেরা মানব……..

Song: Baba (Father)
Lyric: Rakibul Hasan Minar
Tune: Moshiur Rahman
Vocal: Moshiur Rahman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top