শিল্পীঃআব্দুল আজিজ
গীতিকার এবং সুরকারঃ রায়হান সিদ্দিকি
এই মনের ভাবনা জুড়ে আছো মিশে তুমি
তোমার ধ্যানে মগ্নও থাকি কাটে দিবস জামি।।
তোমার প্রেমে ডুবে আমি ভাবি বসে একলা
প্রেমময় প্রভু তুমি, তুমি অন্তর জামি।।
সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা।।
জীবনের প্রতিখনে তোমারি প্রলয় টানে
রবে তুমি এই মনে হৃদয়ের গহীন কনে।।
তোমার অনুরাগে চাই পেতে চাই আমি
প্রেমময় প্রভু তুমি, তুমি অন্তর জামি।।
তোমার প্রেমে ডুবে আমি ভাবি বসে একলা
সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা।।
হাত তুলেছি তোমার তঁরে
নাওনা তুমি আপন করে
যাই যদি ভুলে দূরে
যেওনা তুমি দূরে স্বরে
তোমার অনুরাগে চাই পেতে চাই আমি
প্রেমময় প্রভু তুমি, তুমি অন্তর জামি
তোমার প্রেমে ডুবে আমি ভাবি বসে একলা
সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা।।।
