শুকরিয়া মেহেরবান 

আমার চলার প্রতি কদম
প্রতি পদে পদে
তোমার মদদ দিয়ে রাখ
আমায় নিরাপদে
প্রতি দিন তোমার নামে
যায় যে ডাকিয়া
শুকরিয়া মেহেরবান
জানায় শুকরিয়া।।
শুকরিয়া শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া

তোমার শানে হোক দিল উজালা
বিপদে আপদে যত মন উতালা
তোমারে নামে হোক সকল জিকির
আলোকিত হয়ে যাক আধার তিমির
তোমার রহমে সব দাও ভরিয়া।।
শুকরিয়া শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া

আমার আমল হোক দীনের পথে
আমার কালাম হোক কোরান মতে
নবীর চলার মতে জীবন গড়ি
বিপদে আপদে তোমাকে সরি
তোমার রহমে ভর দিল দরিয়া।।
শুকরিয়া মেহেরবা
জানায় শুকরিয়া।।

Main Singer: Sir Gazi Anas Rawshan
Lyric: Kabir Al Mamun
Tune: SM Moin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top