আলোর দেখা-
লিরিক: তাহমিদ এইচ তামিম
টিউন: রায়হান সিদ্দিকী
প্রত্যুষে প্রভাকরে তুমিই শিখা
আলোহীন দুচোখে আলোর দেখা
তব নামে আঁধারেরা রয় বহুদূর
তুমি রশীদ খোদা তুমি সবূর
ইয়া মুহাইমিনু ইয়া নূর।
পাপী-তাপি ভরসায় তুমি তওবা দুয়ার,
মুমীনের হৃদে তুমি যে সুখেরো জোয়ার,
তব নামে প্রাণে নামে শান্তির সুর
তুমি কারীম খোদা তুমি নূর
ইয়া মুহাইমিনু ইয়া গফূর।
সবুর শাকুর
অবেলায় প্রয়োজনে যখন ডাকি আমি তোমাকে
সাড়া দাও তুমি প্রভু তোমার সকল বান্দার ডাকে
তুমি মানে মন-বাগে আশাময় তূর
তুমি মাতীন খোদা তুমি সবূর
ইয়া মুজীবু ইয়া নূর
