হ্যাভেন ট্রপ শিল্পীঃ কুতুবউদ্দিন
কথা ও সুরঃ তারেক মাহমুদ
মাগো তোমার মায়াবী মুখ
দেখিনা কতদিন
স্নেহের পরশে আমার আকাশ
মমতায় পুর্ন হীন।ঐ
তোমায় দেখার সাধ জাগে হায়
তুমি তো এলেনা।।
সেই যে কবে আমায় ছেড়ে
সেইযে কবে আমায় ছেড়ে
চলে গেছো দূর কোনো অজানায়
এ মনের কান্না আজ শুধু
ঝরে পড়ে অশ্রু বেদনায়
কেউ নাই কেউ পাশে নাই
একা আমি আছি বড় অসহায়
ঘুমপাড়ানির গান
গায় না তো কেউ আর,মায়ের মত
কবিতা তো আছে মা আগের মত
কেউ আর গায় না তো তোমার মত
দুহাত তুলে কেউ ডাকে না আমায়
ওরে খোকা কোথা গেলি বুকে আয়।।ঐ
………………………………………………………..
