শিল্পীঃ রাকিবুল হাসান ও হাসান নকীব
কথাঃ সিফাতুল্লাহ জেমি
সুরঃ হাসান নকীব
খুশি করতে পারো কি বা
নাই পারো।
কষ্ট দিও না,কভু কাউকে।
তুমি যাকে মন্দ ভাবো
ভালোবাসেন প্রভু
হয়তো তাকে।।ঐ
দিনের বেলায় যে রিকশাওয়ালা
গায়ে তাহার তুলেছো হাত
রাতের আঁধারে সে আল্লাহওয়ালা
দু চোখের অশ্রুতে করে মোনাজাত।।
যদি তার চোখের পানি
তোমার বিরুদ্ধে
আল্লাহর দরবারে
দাঁড়িয়ে যায়
ভেবেছ কি কখনো
নিরব মনে
হবে কি উপায়।ঐ
হতে পারে সে পথের ফকির
ফুটপাতে তার জীবন কাটে
খোদাতালা তো দেখে না বদন
দেখেন কি আছে হৃদয় তটে
যদি তব আচরণে
তার মনে
কষ্ট জাগে কখনো
মাফি পাবেনা তার
মর্জি বিনা f
ভালো করে জেনো।ঐ
………………………………….
কথাঃ
