বিদায় বেলা

শিল্পীঃ কুতুব উদ্দিন
কথা ও সুরঃ তারেক মাহমুদ

কেউবা আমায় বলবে লাশ
কেউবা আমার দোষ করবে প্রকাশ
তখন আমি চেয়ে রবো।।
শুধু তোমারই তরে
ডাকবে না কেউ নাম ধরে

যখন আমার বিদায় বেলা
এসে যাবে
তখন আমায়,ডাকবে না
কেউ নাম ধরে।।
কেউবা আমায় বলবে লাশ
কেউবা আমার দোষ করবে প্রকাশ।।

স্ত্রী পুত্র বলবে ওরে
রেখে গেলে কি আমার তরে।।
বলবে তখন জলদি করে।।
রেখে দাও ঐ কবরে
ডাকবে না কেউ নাম ধরে

কবরকে ভয় কর জীবনকে নয়
জন্মিলে মৃত্যু হবে নিশ্চয়।।
তখন আমি চেয়ে রবো
শুধু তোমারই তরে
ডাকবেনা কেউ নাম ধরে।ঐ
…………………………………………..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top