মিনারের সুর

সুর ও শিল্পীঃকুতুবুদ্দিন কায়েস
কথাঃ সুরিয়া বিন্তে কামাল

মিনারের ঐ মধুর আযানে
প্রভু তোমায় খুঁজে যাই
ভোরবেলা রোজ সূর্যি আলোতে
তোমার পরশ ওগো পাই(।।)
তোমার পরশ ওগো পাই(।।)

আ……আ……ও…ও……

ভোরের পাখিরা যায় গেয়ে যায়
তোমার প্রেমেরি গান
থেনের মাঝে ডাকিগো আমি
তুমি রহীম রহমান(।।)
তোমাকে পেলে এই দুনিয়ায়(।।)
আর কিছু আমি না হি চাই ,…ঐ

আ……আ……ও…ও……

সুখ দুঃখেতে স্মরণ করিগো
তোমায় আমি ও প্রভু…
তুমি আছো হৃদয় মাঝে
ভুলবো না…কভু
মাওলা আমার হাশর দিনেতে
তুলে নিও প্রেমেরি নায়

মিনারের ঐ মধুর আযানে
প্রভু তোমায় খুঁজে যাই
ভোরবেলা রোজ সূর্যি আলোতে
তোমার পরশ ওগো পাই
তোমার পরশ ওগো পাই

তোমার পরশ ওগো পাই(।।।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top