কথা : সাইফ সিরাজ
সুর : এইচ আহমেদ
শিল্পী :
রায়হান সিদ্দিকী
আবির মুহাম্মাদ রওশান
আবদুল আজিজ
আরেফিন সাঈদ
খোদা তোমার হাবিব আমার
হৃদ বাগানের ফুল,
কাল হাশরে প্রেম আদরে
জান্নাতি বুলবুল ।।
আমার মনের আকাশ জুড়ে,
ধ্রুব তারা মুহাম্মদ রাসুল
রাসুল আমার ধ্রুব তারা মুহাম্মদ রাসুল
জীবন আমার দুরুদে তার
হলো যে ফিদা,
হরফ গুলো তাই লিখে যায়
এক কান্না-ক্বাসিদা ।।
আছে আমার মাতাপিতার
যত ভালো কাজ,
নাবীর নামে নাবীর শানে
কোরবানি হোক আজ ।
দুর মাদীনার প্রেম সাধনা
অধীর আমি হয়েছি ব্যাকুল ।
আমার মনের আকাশ জুড়ে
ধ্রুব তারা মুহাম্মদ রাসুল ।
রাসুল আমার ধ্রুব তারা মুহাম্মদ রাসুল
ধ্রুব তারা মুহাম্মদ রাসুল ।
রক্ত কনায় আলোক জাগায়
প্রিয় নাবীর নাম,
তারি প্রেমের পথ
ধরে যায় আখিরি আনজাম,
সাল্লিআলা প্রেমর মালা
এই জীবনের প্রান ।
দরদী এ আবেগ দিয়ে
গাই দিদারের গান ।
মুহাম্মাদের প্রেম জীবনে
ঈমানদারের সফলতার মুল ।
আমার মনের আকাশ জুড়ে
ধ্রুব তারা মুহাম্মদ রাসুল ।
রাসুল আমার ধ্রুব তারা মুহাম্মদ রাসুল
ধ্রুব তারা মুহাম্মদ রাসুল ।
