কথা : এইচ এম মুশফিক
সুর : আরফিন সাঈদ
গুন গুন করে মৌ কার গান গায়
দল বাঁধে পিপীলিকা,
তাঁর ইশারায়।
ছোট বড় পাখি গুলো করে কলরব,
মনে হয় ডানা মেলে ডাকে ইয়ারব
ছোট বড় পাখি গুলো করে কলরব,
মনে হয় ডানা মেলে ডাকে ইয়া রব
ডালে ডালে কচি পাতা দোল খায় গাছে,
খুশি মনে যেন বলে প্রভু তারও আছে।।
কলকাকলির ডাকে নীলিমা হারায়।ঐ
ঝিঝি পোকা ওই পোকা খুবই ছোট প্রাণী,
সন্ধ্যায় প্রভু ডেকে দেয় হাত ছানি-
ঝিঝি পোকা ওই পোকা খুবই ছোট প্রাণী,
সন্ধ্যায় প্রভু ডেকে দেয় হাত ছানি।
নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে –
নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে।
সৃষ্টির সব খানে দেখি যে তোমায়।ঐ
