কথা ও সুর : বিপ্লব
শিল্পী : জাফর সাদিক
স্বাধীনাত যুদ্ধে আমি
জিবন দতে পারিনি বলে
নাই রে আমার দুখের কোনো শেষ
মনের বেতার কেন্দ্রে তবু
গান গেয়ে যাই দিনে রাতে
আমার মাটি সোনার বাংলাদেশ
ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান
আল্লাহ তুমি থাইকো সহায় রাইখো দেশের
দেশটা আমার দেশটা তোমার
নাই ভেদাভেদ নাই
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
আমরা সবাই ভাই
এই দেশেতে জন্ম আমার
অন্য কোথাও নয়
সবুজ শ্যামল এই মাটিতে
মরণ যেনো হয়
