কথা : কবির আল মামুন
সুর : এস এম মঈন
শিল্পী: নবাব হোসাইন
কে সৃজিল এই নীল আসমান
কে সাজালো এই দো-জাহান
কাহার অপরূপ সৃষ্টি
ঝরে সদা রহমের বৃষ্টি
যার মহিমায় শুষ্ক মরু
পায় যে ফিরে প্রাণ
তিনি আল্লাহ মহান
তিনি আল্লাহ মহান \
ঝিরিঝিরি পবন, ভরে তনুমন
অবারিত রহমের ধারা
সাগরের ঢেউ, বয়ে যায় সেও
কার প্রেমে হয়ে মাতোয়ারা।
কার আদেশে পাখির কন্ঠে
ঝরে যার সুমধুর তান
তিনি আল্লাহু মহান
তিনি আল্লাহু মহান \
ফুলের সৌরভ, সুখ অনুভব
কে দিল বর্ণালী গাঁথা
জোনাকির বাতি, আঁধারের রাতি
সবুজ শ্যামল কচিপাতা
কার আদেশে নদীর বুকে
আসে জলের বান।
তিনি আল্লাহু মহান
তিনি আল্লাহু মহান
