কথা : হুসাইন নূর
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : কামরুল হাসান আবির
এ বুকের তামান্না
তুমি ছাড়া আর কেউ না,
রব তোমায় ঘিরে
সব আমার যত বাহানা।
আমি তোমার গোলাম
দেখো নত হলাম।
তোমারই করি ইবাদাত
অন্য কারো না।।
রাব্বানা আতিনা ফি—দ্দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা।।
পোষানো ব্যথা তুমি ছাড়া বলি কাকে,
কে থাকে আর মোর জিকিরে হৃদয় বাঁকে।
আমার জীবন জুড়ে
প্রভু তোমার নূরে।
প্রবাহিত করে দাও শুভ্র নেকের মোহনা।।
নারাজ হবে তাই ছেড়েছি গুনাহের পথ,
শুধু তোমায় পেতে করেছি দৃঢ় শপথ।।
তুমি কাছে জড়াও
প্রভু আমায় রাঙাও
ক্বলবে ঢেলে দাও তব প্রেমের মূর্ছনা।।
