কুয়াশা

কথা : আরিফ কালাম
সুর : নাবিল আদনান
শিল্পী : গাজী আনাস রাওশান

কুয়াশায় ঢাকা শিশির ভেজা
শহর নগর বন্দর,
সাদা বরফের মেঘের ভেলা
ছুঁয়ে যায় দিক প্রান্তর।
লাগে দারুন মৌসুমী শীত
মন বলে গা প্রণয়ী গীত।
শীতল হাওয়ার স্পর্শে প্রভু
হৃদয় বদন করো হিম।

আল্লাহ তুমি মহামহিম
আনতা রাহমানুর রহিম।।

মন আনন্দে নেচে—গেয়ে
একে যায় শীতের ছবি,
আলসে আড়ালে রয় পড়ে
উষ্ণ সোনালী রবি।
রোদেলা দুপুর দেয় না ধরা
পাঠে তারে আজ হয় না পড়া।
শীতলতার আভা ছড়িয়ে
দিয়েছেন শান্তি অসীম।।

পিনপতন খুব নীরবতা
নেই কোনো কোলাহল,
শান্ত হয়ে আছে শুয়ে
ঘোলাটে দীঘির জল।
তৃণলতার কচি শাখে
বিন্দু নীহার কাছে ডাকে।
মনমাতানো সফিদ কণা
ঝরাও তুমি রিমঝিম।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top