এই সুন্দর ফুল সুন্দর ফল  

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী: সাইফুল্লাহ মানছুর

এই সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি
এই শস্য-শ্যামল ফসল ভরা
মাঠের ডালিখানি
খোদা তোমার মেহেরবানি \

তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাই না মানি \

খোদা তোমার হুকুম তরক করি
আমি প্রতি পা’য়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে
বাঁচাও এ বান্দায়।

শ্রেষ্ঠ নবি দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাশরে
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top