কথা : হোসাইন রাইহান
সুর : মনিরুল ইসলাম লাবিব
শিল্পী : মনিরুল ইসলাম লাবিব
তোমার ছোয়া পেয়ে
আসমান হতে বেয়ে
মুক্তির পয়গাম এলো ভেসে,
পরশ পাথর তুমি
সিক্ত হৃদয় ভূমি
করলে কত ভালোবেসে।।
ধন্য হলো এই বসুধা,
তোমার কদম চুমি।
সজিবতা ফিরে পেলো,
শুকনো মরুভূমি।
বনে বনে কুসুম ফোটে,
ফুলে ফুলে ভ্রমর ছোটে,
দুরুদ পড়ে হেসে।।
ঘুনে ধরে সমাজটাকে,
বদলে নতুন ভোরে।
পাপাচারে নতুন শহর,
গড়লে নতুন করে।
হৃদয়ে যতই কুলোসিত,
প্রভুর নূরে আলোকিত,
হলো অবশেষে।।
