কথা : নাইম নাওহাদ
সুর : মনিরুল ইসলাম লাবিব
শিল্পী : মনিরুল ইসলাম লাবিব, ফাহিম মাহমুদ ও নাবিল আদনান
কবিতার ছন্দে তুমি
নাশিদের সুরেও তুমি
তুমি থাকো সদা আমাদের হৃদয় জুড়ে
প্রেমের উপমা তুমি
স্বপ্নের মোহনা তুমি
আজও ধরণী আলোকিত তোমার নূরে
দিলকী তামান্না হারদাম
হামরি ইয়ে সারগাম
চুমলে আপ কি পাক কাদাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”
ভালোবেসে তিনি পাঠিয়েছেন
তোমাকে এ ধরায়
আধার ধরণী উজালা হয়েছে
তোমার আভায়
আরবও মরুভূমি তোমার ছোয়ায়
হয়েছে ফলবান
ভ্রান্ত পথিকরা পেয়েছিলো
হেদায়াতের পেহচান
অভিষাপ করনি নিরবে
সয়েছো শত আঘাত
তাদের ক্ষমার তরে সদা করেছো
তুমি মুনাজাত
তোমাকে দেখার তরে অশ্রæ ঝড়াই
ব্যাথিত হৃদয়ে
পরকালে যেনো দীদারের সেই
সাধটুকু পুরন হয়
