কথা : যুবাইর খান সাদী
সুর : মনিরুল ইসলাম লাবিব
শিল্পী : আদিয়াত হোসাইন আবিদ
রাসূল তোমার রওজা পাকে
যেতে চায় এ মন
মন মাঝারে খূজি তোমায়
আমি প্রতিক্ষণ
তোমর নামের দুরুদ পড়ে
মিটাই মনের জ্বালা
তোমার প্রেমের সুরভিতে
এই মন উতলা
কুল কাননে তোমার তরে
যত আয়োজন
রোজ হাশরের বিচার দিনে
থাকো যদি পাশে
মুক্তি পাবো এই গুনাহগার
কাঁদি তাহার আশে
সেই কঠিন ও মহাদিনে
তুমিই প্রিয়জন
