দূর আরবের আধার কেটে

কথা : শাহারুল ইসলাম সুজন
সুর : নাবিল আদনান
শিল্পী : আকসা বিনতে আনাস

দূর আরবের আধার কেটে
রহমতেরই উঠলো চাঁদ
বিমল খুশির ঝলকানিতে
ভুবন খুশিতে উন্মাদ
কুসুম কলির মিষ্টি ঘ্রানে
পাখ পাখালি বলল গানে
খুলুকে আ’জিম নবিজির
আগমনি সুসংবাদ

আল্লাহুম্মা সাল্লিয়া’লা সায়্যিদীনা মুহাম্মাদ

প্রভুর প্রেমে জিবন রেঙে
দিয়েছো দ্বীনের দাওয়াত
হেরার আলো জ্বালতে তুমি
সয়েছো শত আঘাত
জালিমকে বুকে টানিলে
ভালোবেসে ভুল ভাঙিলে
তোমার মোলাকাতে মুছে গেলো
ভয়ংকর বিষাদ

আল্লাহ তায়ালার হাবিব তুমি
শ্রেষ্ঠ নেয়ামত
ধণ্য মোরা হতে পেরে
আখেরি নবির উম্মত
দুরুদ জপি শপ্ন বুনি
কত নাত লেখি গাই শুনি
দিবা নিশি ব্যকুল থাকি পইতে
দিদারেরই স্বাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top