কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আবু রায়হান
মোহাম্মদ নাম জপেছিলি
বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কণ্ঠের গান
এমন মধুর লাগে
ওরে, এমন মধুর লাগে
ওরে গোলাপ নিরিবিলি
নবির কদম ছুঁয়েছিলি,
তাঁর কদমের খোশবু আজও
তার আতরে জাগে।
নূর নবিরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই
গভীর অনুরাগে
