কথা : এইচ এম হাসান মাহমুদ
সুর : আকাশ সেন
শিল্পী : এইচ এম হাসান মাহমুদ ও মুহাম্মাদ সুফিয়ান সাকী
মন যে আমার চায় যেতে চায়
সোনার মদিনা
তার প্রেমেতে আমি অধম
হলাম দিওয়ানা
মনেতে কত আশা
বেধেছে প্রেমের বাসা
দেখব গিয়ে নূরের মদিনা
আমি যাব যাব যাব ওগো
প্রাণের মদিনা
আরব সাগর পাড়ি দিয়ে
যাবো নবীর দেশে
নবীর দিদার পেতে আমি
ঘুরি পাগল বেশে
পাবো কি নবীর দেখা
কাদি যে বসে একা।
এ পরানে আর তো সহেনা।
গরিব বলে আমি শুধু
কাঁদি বসে একা
গভীর রাতে ভাবি শুধু
পেতে নবীর দেখা।
দেখা পেলে যে তাহার
খুশিতে হব বাহার।
পূরণ হবে মনের বাসনা।
