আমি দেখিনি তোমায়

কথাঃ জাফর আহমেদ রাবি
সুরঃ সাইদ আহমদ
শিল্পীঃ কলরব

আমি দেখিনি তোমায়
চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
মনের এই ক্যানভাসে
তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি ।

উহুদের ময়দানে রক্ত ঝরালে
দিন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্য জাতি ছিলো শূন্য ।
শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি।

দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌঁছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত ।
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top