কথা : গোলাম মোহাম্মদ
সুর : মশিউর রহমান
শিল্পী : মহিউদ্দিন জাহাঙ্গীর
এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে
তুমি কি জানবে না তোমার নিজেকে
প্রভুকে \
তুমি কি কাঁদবে না অশ্র ফেলে
তুমি কি চাইবে না দুহাত মেলে
তুমি কি জানবে না মহাগ্রন্থ
হৃদয় ঢেলে \
রুকু সিজদায় রবে না পড়ে
তুমি কি নেবে না মুক্তি ধরে
জান্নাত চির সুখ খোদার প্রিয়
আল্লাহর স্মরণে রাত্রি জাগো।
সিজদায় নত হও অশ্রæ ছাড়ো
আল্লাহর স্মরণে হৃদয় গাড়
প্রাণ ঢেলে সব ব্যথা
বলো প্রভুকে \
