বিপদে মুসিবতে

কথা ও সুর : আবুল আলা মাসুম
শিল্পী : দিদারুল ইসলাম

বিপদে মুসিবতে সহায়তা কোরো তুমি
দুঃখ বেদনায় সান্ত¡নাও তুমি
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে
আল্লাহ…
তুমি তখন এসে গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যথার পাল্লা

একটি জীবনে মা-বাবা-ভাইবোন
থাকে আরো কত প্রিয় আপনজন
কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি
আল্লাহ…
রহম ধারায় ভিজে স্মরণ করি তোমায়
জাল্লা শানুহু জাল্লা

নিঃস্ব অসহায় মানুষ যারা
তোমার রহম ধারায় পাগল তারা

জীবনের একদিকে আনন্দ খুশির গান
অন্য দিকে দুঃখ কান্না ব্যাথার তান
আনন্দঘন ক্ষণে ভুলে তোমাকে
আল্লাহ…
ব্যথার প্রদীপ জে¦লে তোমার নাম জপি
জাল্লা শানুহু জাল্লা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top