কথা ও সুর : মহীউদ্দিন বিন নূর
শিল্পী : আব্দুর রহমান হুসাইনি
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই
জীবন বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও \
তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও…
এই উছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও \
কাউকে স্মরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও
এ অছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও \
কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও
এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও \
স্বার্থকে ত্যাগিয়া
বুকে মোরে আগিয়া
মা-বাবা গেল গোরে চলিয়া
এ অছিলায় মা-বাবাকে জান্নাতে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও \
